ওজন কমাতে হোমিওপ্যাথি

weight loss

হোমিওপ্যাথিক চিকিৎসা: অতিরিক্ত চর্বি দেহ থেকে কমানোর জন্য দরকার সঠিক ডায়েট, শরীরচর্চা এবং সঙ্গে কিছু হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার। এভাবেই কমে মাত্রাতিরিক্ত ওজন।

যদি কারওর রোগের কারণে চর্বি জমে তাহলে অবশ্যই রোগগুলিকে সারিয়ে তুলতে হবে। পরিবারে কারও ওভারওয়েট থাকলে ছোটবেলা থেকে সঠিক চিকিৎসা করতে হবে। অবশ্য হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কোনও ওষুধ হয় না। রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ ইত্যাদির ভিত্তিতে ওষুধ নির্বাচন করা হয়।

নিম্নলিখিত ওষুধগুলি যেমন— ক্যালকেরিয়া কার্ব, ক্যাপসিকাম, থাইরয়ডিনাস, গ্রাফাইটিস, ফেরাম মেট, ফাইটোলক্কা ডেকানড্রা, ফাইটোলক্কা বেরি, হুরা, ফিউকাস ভেস, ক্যালেট্রপিস, কটিজোন, পিটুইটারিন, গিঙ্গোবাইলোবা প্রভৃতি ওষুধ ব্যবহৃত হয়।

সাময়িক ফ্যাট কমানোর জন্য ফিউকাস ভেস ৬-৪টি করে দানা কয়েকদিন ব্যবহার করতে পারেন। হোমিওপ্যাথি ওষুধের ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ উনি রোগী ও রোগের লক্ষণ অনুযায়ী ওষুধ ও মাত্রা নির্ধারণ করেন।